রাজধানীতে শুক্রবার সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকে বৃষ্টি বেড়েছে। এতে পুরান ঢাকা, কারওয়ান বাজার,নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়কে সৃষ্টি হয় যানজট। যানজট ও জলাবদ্ধতার কারণে সাপ্তাহিক ছুটির দিনে জরুরি কাজে বের হয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী।
