কয়েক দিন ধরেই রংপুরে শীতের দাপট। এর সঙ্গে যোগ হয়েছে হাড়কাঁপানো ঠান্ডা। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। তবে প্রকৃতি প্রতিকূল হলেও থেমে নেই জীবন ও জীবিকার তাগিদ। কৃষক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষেরা ছুটছেন নিজ নিজ কাজে। রংপুর শহরের আশপাশের এলাকা থেকে তোলা ছবি।
