চট্টগ্রাম শহরের পাহাড়তলীর ৩৩৬ একর জায়গার ওপর গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র ফয়’স লেক। দর্শনার্থীরা সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি রোমাঞ্চকর সব রাইডে চড়তে পারেন। এ বছর ফয়’স লেকে চালু হয়েছে ‘বেজক্যাম্প’। রোমাঞ্চকর এ বেজক্যাম্প নিয়ে আজকের ছবির গল্প।