চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় পুরোনো ড্রামের কেনাবেচা হয়। বিভিন্ন কারখানা থেকে নিলামে কেনা হয় পুরোনো ড্রাম। এই ড্রাম এখানে পরিষ্কার করা হয়। দরকারি ক্ষেত্রে রং লাগানো হয়। পরে তা পাইকারি ও খুচরায় এখান থেকে বিক্রি করা হয়। আবার কিছু কিছু কারখানা পুরোনো ড্রাম পরিষ্কারের জন্য এখানে পাঠায়। পুরোনো ড্রামের কারবার নিয়ে ছবির গল্প।