রংপুরে মৌসুমের প্রথম বৃষ্টিতে বিপাকে আলুচাষিরা

রংপুরে গত রাতে মৌসুমে প্রথম মুষলধারে বৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টিতে আলুখেতে পানি জমেছে। সেই আলু নিয়ে বিপাকে কৃষক। পানিতে তলিয়ে যাওয়া আলু রক্ষায় নানাভাবে ব্যস্ত কৃষকেরা। ছবিগুলো রংপুর সদরের কামদেবপুর এলাকা থেকে তোলা।

আলুর জমি পানিতে ভরপুর
আলুর জমি পানিতে ভরপুর
সেচযন্ত্র দিয়ে পানি সেচ দিয়ে আলু রক্ষার চেষ্টা
বালতি দিয়ে খেত থেকে পানি সরাচ্ছেন এক কিষানি
অতিবৃষ্টিতে মাটি সরে আলু বের হয়ে আছে
আলুখেতের পানিতে দুরন্তপনায় এক শিশু  
কেউ আবার মাছ ধরার মতো আলু খুঁজে বস্তায় ভরছেন
ভেজা বস্তা নিয়ে বাড়ি ফিরছেন কৃষক
সড়কে আলু শুকাতে দিয়েছেন কৃষক
আলু শুকিয়েছে কি না, তা দেখছেন এই কৃষক
গত রাতে ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে রংপুর জেলায়