সেলফি, গেম, আড্ডায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বসেছে কৃতী শিক্ষার্থীদের মেলা। আজ মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠান। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান আজ সকাল ৯টায় শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা জেলার প্রায় ১০ হাজার কৃতী শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিয়েছে। অনুষ্ঠানস্থলের কিছু মুহূর্ত নিয়ে এ ছবির গল্প-

উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়
উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়
মুঠোফোনে স্মৃতি টুকে রাখছে কৃতী শিক্ষার্থীরা
রেজিস্ট্রেশন বুথে কৃতী শিক্ষার্থীদের সারি
রাইডের টিকিট হাতে কৃতী শিক্ষার্থীরা
সুপারম্যানের সাজে ছবি তোলা
স্বপ্ন পূরণের ইচ্ছার কথা লিখছে শিক্ষার্থীরা
প্রথম আলো বন্ধুসভার স্টলে শিক্ষার্থীদের ভিড়
স্বপ্ন পূরণের ইচ্ছার কথা লিখে রাখা
মজার মজার বিভিন্ন খেলায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা
ভিডিও গেমে মগ্ন এক কৃতী শিক্ষার্থী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন অভিনেতা সিয়াম আহমেদ, তানজিম সাইয়ারা তটিনী, ইয়াশ রোহান ও শিল্পী দোলা রহমান।
সংগীত পরিবেশন করেন ইমন চৌধুরী ও তাঁর দল বেঙ্গল সিম্ফনি ব্যান্ড দল।
‘শিখো’র কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। মঞ্চে তাঁর পাশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মঈনুল হোসেন, আয়রনম্যান ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত।
সহযোগী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন কনকর্ড গ্রুপের (ভেন্যু সহযোগী) প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার, বিকাশের ইডিপি অ্যান্ড হেড অব করপোরেট কমিউনিকেশন শামসুদ্দিন হায়দার ডালিম, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজলা ফাতেমী, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার সেলস মো. কামরুজ্জামান তালুকদার।