হাওরে পানকৌড়ির ওড়াউড়ি

হাওর, খাল, বিলসহ বিভিন্ন জলাশয়ে দেখা মেলে পানকৌড়ির। সাঁতার কেটে বা পানিতে ডুব দিয়ে মাছ, কাঁকড়া, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী শিকার করে এ পাখি। সিলেট অঞ্চলে এটি ‘জলার পাখি’ নামে পরিচিত। ছবিগুলো সম্প্রতি দেশের মিঠাপানির সবচেয়ে বড় হাওর ফেঞ্চুগঞ্জের হাকালুকি হাওর থেকে তোলা।

নীল পানির হাওরের মাঝে মাথা তুলে রয়েছে করচগাছ। সেই গাছের ডালে বসে আছে একঝাঁক পানকৌড়ি।
নীল পানির হাওরের মাঝে মাথা তুলে রয়েছে করচগাছ। সেই গাছের ডালে বসে আছে একঝাঁক পানকৌড়ি।
করচগাছে থাকা একঝাঁক পানকৌড়ির সঙ্গে যোগ দিতে উড়ে আসছে আরও একটি পানকৌড়ি।
শিকারের খোঁজে দুটি পানকৌড়ি। একটি উড়ছে, অন্যটি পানিতে ভাসছে।
হাওরের মাঝে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি গাছে বসে আছে বেশ কয়েকটি পানকৌড়ি।
শিকারের খোঁজে পানির সামান্য ওপর দিয়ে উড়ছে একটি পানকৌড়ি। পাশেই গলা অবধি ডুবে রয়েছে আরেকটি।
বিস্তৃত হাওরে ছড়িয়ে–ছিটিয়ে সাঁতার কাটছে কয়েকটি পানকৌড়ি।
করচগাছের মগডালে পানকৌড়ির ঝাঁক।
শিকারের খোঁজে পানিতে নামার অপেক্ষায় একঝাঁক পানকৌড়ি।
গাছের ডালে আবাস আর পানিতে খাবার—এই দুই কারণে হাওর পানকৌড়ির বেঁচে থাকার উপযোগী জায়গা।
করচগাছ থেকে শিকারের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে কয়েকটি পানকৌড়ি।
হাওরের মাঝে পুঁতে রাখা একটি বাঁশের কঞ্চিতে ডানা মেলে বসে আছে পানকৌড়িটি।
শিকারের খোঁজে ঝাঁক বেঁধে পানিতে নামছে পানকৌড়ি।
শিকার ধরতে ডুব দেওয়ার পর পানির ওপর উঠেছে পানকৌড়িটি।
হাওরের মাঝে পুঁতে রাখা একটি বাঁশে বসে আছে কয়েকটি পানকৌড়ি।