মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ১৭১তম পরামর্শসহায়তা সভা হয়েছে। গত শনিবার (২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ সভা হয়। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’ শীর্ষক এবারের সভায় বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল ও মানসিক রোগবিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার। সভায় উপস্থিত হয়ে পরামর্শ গ্রহণ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ওই সভার বিভিন্ন মুহূর্তের চিত্র নিয়ে এই ছবির গল্প