নতুন ধানের ঘ্রাণে মুখর গৃহস্থবাড়ি

অগ্রহায়ণের সকাল। কুয়াশা কাটিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়তেই গ্রামীণ গৃহস্থবাড়ির উঠানে শুরু হয় ব্যস্ততা। নতুন আমন ধান ঘরে তোলার মৌসুমে চলে কোথাও উঠান লেপার কাজ, কোথাও বড় পাতিলে ধান সেদ্ধ করার আয়োজন। মাটির চুলায় জ্বলে আগুন, গরম ধান থেকে উড়তে থাকে বাষ্প। কৃষিকাজে আধুনিকতার ছোঁয়া লাগলেও ধান সেদ্ধ আর উঠান লেপার মতো চিরায়ত আয়োজন এখনো ধরে রেখেছে গ্রামবাংলার ঐতিহ্য। বগুড়ার গাবতলী উপজেলার ক্ষিদ্রপেড়ী গ্রামের গৃহস্থবাড়িতে অগ্রহায়ণের এক সকালের চিত্র নিয়ে এই ছবির গল্প।

মাটি ও গোবরের প্রলেপ দিয়ে লেপা হচ্ছে বাড়ির উঠান। ধুলাবালু রোধে গ্রামবাংলার এই চিরায়ত পদ্ধতি এখনো ধরে রেখেছেন অনেকে
মাটি ও গোবরের প্রলেপ দিয়ে লেপা হচ্ছে বাড়ির উঠান। ধুলাবালু রোধে গ্রামবাংলার এই চিরায়ত পদ্ধতি এখনো ধরে রেখেছেন অনেকে
নতুন আমন ধান সেদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। এ কারণে বড় পাতিলে পানি ঢালা হচ্ছে
সেদ্ধ করার জন্য পাতিলে ধান ঢালছেন এই গৃহিণী
মাটির চুলায় আগুন জ্বালিয়ে ধান সেদ্ধ করা হচ্ছে
ধান ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না, তা পরীক্ষা করছেন এক গৃহিণী
নতুন আমন ধান সেদ্ধ করার কাজে ব্যস্ত গৃহিণী
বাড়ির উঠানে ধান মাড়াইয়ের যন্ত্র বসানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি
সেদ্ধ করা ধান ঢেকে রাখছে দুই কিশোর
সেদ্ধ ধান পাতিল থেকে নামিয়ে উঠানে ঢেলে রাখা হচ্ছে
শীতের সকালে গরম সেদ্ধ ধান থেকে উঠছে বাষ্প। সেই বাষ্পে আচ্ছন্ন উঠানজুড়ে তৈরি হয়েছে চিরচেনা গ্রামীণ আবহ