পাবনাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু হয়েছে। নতুন এই ট্রেন উদ্বোধনে উচ্ছ্বসিত জেলাবাসী। প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে একই ট্রেন ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছাড়বে বেলা ৩টা ২৫ মিনিটে। পাবনা থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা, প্রথম সিট ৫৬৫ টাকা, স্নিগ্ধা ৭১০ টাকা ও এসি সিট ৮৫০ টাকা। ঢাকা থেকে পাবনার ভাড়াও একই। গত শনিবার ছবিগুলো তোলা হয়েছে।
