বার্ডের বাগানে ফুলের বাহার

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির অবস্থান কুমিল্লা শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে, কোটবাড়ীতে। সারা বছরই সেখানকার বাগানে হরেক রকম ফুল দেখা যায়। শীতের এ মৌসুমে বাড়ে ফুলের সংখ্যা, ছড়ায় অপরূপ শোভা। ছবিগুলো সম্প্রতি তোলা।

বার্ডের গ্রন্থাগারের সামনে ফুলের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
বার্ডের গ্রন্থাগারের সামনে ফুলের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
বাগানে রয়েছে নানা ধরনের দেশি গোলাপ।
শোভা পাচ্ছে বিদেশি গোলাপও।
বেগুনি রঙের ছোট ডালিয়া।
ফুটে আছে নানা রঙের চায়না গাঁদা।
হলুদ রঙের বড় ইনকা গাঁদা ফুল।
শোভা ছড়িয়েছে নানা রঙের সেলোসিয়া ফুল।
জিনিয়া ফুলও রয়েছে হরেক রঙের।
বাগানের শোভা বাড়িয়েছে ছোট্ট ফুল ডানথাস।
গাঢ় লাল রঙের জিনিয়া ফুল।
হলুদ রঙের চন্দ্রমল্লিকা।
ফুটেছে বিদেশি ক্যালেন্ডুলা ফুল।