বান্দরবানজুড়ে বন্যার ক্ষত

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবে ছিল বান্দরবানের বিভিন্ন এলাকা। এখন বন্যার পানি নেমে গেছে। তবে রেখে গেছে ক্ষত। কমেনি মানুষের দুর্ভোগ। বন্যার পর পুরু কাদা, আবর্জনা ও ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার কঠিন লড়াইয়ে নেমেছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা। বান্দরবানের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

দোকানের ভেতরে জমে থাকা কাদাপানি পরিষ্কার করছেন তিনি
দোকানের ভেতরে জমে থাকা কাদাপানি পরিষ্কার করছেন তিনি
বন্যার পর কাদা জমে থাকা সড়ক পেরিয়ে গন্তব্যে চলেছেন অনেকে
পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া সড়ক মেরামতের কাজ করছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা
বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙামাটি সড়কের শীলক খালে বন্যার পানিতে ভেসে যাওয়া বেইলি সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী আনা হচ্ছে
আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা
বিধ্বস্ত বসতঘরের টিন ও কাঠের কাঠামো উদ্ধারের চেষ্টা করছেন তিনি
জানালা খুলে মলিন মুখে চারপাশে বন্যার ক্ষত দেখছে সে
বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরের সামনে স্তব্ধ হয়ে বসে আছেন তিনি
ঘরের ভেতর জমে থাকা কাদা পরিষ্কারের জন্য মোটর প্রস্তুত করা হচ্ছে
পাহাড়ি ঢলে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর
দুর্গত এলাকায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা