বালু তোলায় ভাঙছে কর্ণফুলীর পাড়

রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গভীর করে বালু তোলা হচ্ছে। তোলা বালু আবার নদীর পাড়েই স্তূপ করে রাখা হয়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে কোথাও কোথাও নদীর পাড় ভেঙে পড়ছে। এরই মধ্যে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ঘরবাড়ি ও স্থাপনা। এসব নিয়েই এ ছবির গল্প।

রাঙ্গুনিয়া গোডাউন ব্রিজ এলাকায় বালু উত্তোলন চলছে
রাঙ্গুনিয়া গোডাউন ব্রিজ এলাকায় বালু উত্তোলন চলছে
ভেঙে পড়ছে কর্ণফুলী নদীর পাড়
নদীর পাড় রক্ষার ব্লকগুলোও সরে যাচ্ছে
ব্লক সরে যাওয়ার কারণে ঘরবাড়ি ভেঙে পড়ছে
ভাঙনে মসজিদের সামনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে
নদী থেকে বালু তুলে তা পাড়েই স্তূপ করে রাখা হয়েছে