শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানীতে যানজট

সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে এ বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টায় তাঁরা সড়ক ছেড়ে যান। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হলে তীব্র যানজট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে ওঠার (প্রমোশন) সুযোগের দাবিতে কিছুদিন ধরে নানা কর্মসূচি পালন করছেন এসব শিক্ষার্থী। ছবি তুলেছেন দীপু মালাকার।
সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
শিশুকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন এই অভিভাবক। পথ আটকে তাঁকে অন্য সড়ক হয়ে গন্তব্যে যেতে অনুরোধ করছেন বিক্ষোভকারীদের একজন।
যাত্রীবাহী গাড়ি থামিয়ে তার সামনে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী।
মুখে টেপ লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন এক শিক্ষার্থী।
বিক্ষোভ কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থীকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতাসহ বিভিন্ন বিষয় সুরাহার দাবি–সংবলিত পোস্টার হাতে কয়েকজন।
এইচএসসি পরীক্ষার্থী তাইয়াবা আক্তার। পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিলেন। কিন্তু পথে ঘণ্টাখানেকের যানজটে ক্লান্ত হয়ে মা রাশেদা বেগমের কাঁধে বিশ্রাম নিচ্ছেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে আটকে যায় যানবাহন।
নীলক্ষেত মোড়ে অবরোধের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।