নতুন পাঠ্য বই: ছাপা থেকে সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ সামনে রেখে শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপাসহ সংশ্লিষ্ট নানা কাজে ব্যস্ত সময় পার করছেন মুদ্রণশ্রমিকেরা। প্রাথমিক, প্রাক্-প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বইয়ের পাশাপাশি এবারও ছাপানো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষার বই। এসব বই মূদ্রণের কাজ করছে চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় সাগরিকা প্রিন্টার্স। বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষার বই। এ জন্য প্রায় ১ লাখ ৪২ হাজার বইয়ের কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। চাকমা, মারমা, গারো ও ত্রিপুরাসহ বিভিন্ন ভাষায় এসব ছাপা হচ্ছে।

গাড়ি থেকে কাগজের রোলগুলো নামানো হয়েছে
গাড়ি থেকে কাগজের রোলগুলো নামানো হয়েছে
মেশিনে দেওয়া হয়েছে রোল
ছাপানো হচ্ছে বইয়ের বিভিন্ন পাতা
মেশিন থেকে বইয়ের পাতা বের হওয়ার পর ভাঁজ করা হচ্ছে
সারিবদ্ধভাবে রাখা হয়েছে বই
মলাট লাগানো বই মেশিন থেকে বের করা হচ্ছে
সরবরাহের জন্য প্যাকেট করা হচ্ছে বই
কাজ শেষে বই সরবরাহের জন্য স্তুপ করা হচ্ছে