শীতের ফুল গাঁদা। তবে সারা বছরই এ ফুলের দেখা মেলে। বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন উৎসবে গাঁদা ফুলের ব্যাপক চাহিদা থাকে। শীতের মৌসুমে চট্টগ্রামের পাইকারি বাজারে এ ফুলের জমজমাট কেনাবেচা হয়। দামও থাকে কম। ১ হাজার গাঁদা ফুল বিক্রি হয় ২৫০ থেকে ৩৫০ টাকায়।
জুয়েল শীল
যশোরের বেনাপোল থেকে বাসে করে চট্টগ্রাম নগরের এ কে খান মোড়ে আনা হয় গাঁদা ফুল।
বিজ্ঞাপন
ভোরে এ কে খান মোড়ে বাসগুলো থেকে ফুল নামানো হয়।
বিজ্ঞাপন
বাস থেকে নামানো ফুল সিএনজিচালিত অটোরিকশায় তোলা হচ্ছে। নগরের কৈবল্য ধামের বাগান থেকে ফুল সংগ্রহ চলছে। বিক্রির জন্য সেই ফুল দিয়ে তৈরি মালা সাজিয়ে রাখা হয়েছে। কৈবল্য ধামে গাঁদা ফুলের চারা তৈরি হচ্ছে। নগরের চেরাগী পাহাড় মোড়ে ফুলের পাইকারি বাজারে চলছে গাঁদা ফুলের বিকিকিনি।কেনার জন্য ফুল দেখছেন এক নারী।চেরাগী পাহাড় মোড়ে পাইকারি দোকানে বেচাকেনার ধুম। চট্টগ্রামে বেশির ভাগ গাঁদা ফুল যশোর থেকে আসে।