করতোয়ার পাড়ে জ্যান্ত মাছবাজার

সাতসকালেই সরগরম নদীর তীর। ক্রেতা–বিক্রেতাদের হাঁকডাকে মুখর। বলছিলাম, বগুড়া শহরের করতোয়া নদীর তীরে ভোরের মাছবাজারের কথা। নাম চাষিবাজার। পাশেই রয়েছে মাছ বিক্রির আড়ত। ভোর থেকে শুরু হয়ে সকালবেলায় শেষ হয়ে যায় বাজারটি। এই বাজারে গেলেই দেখা যাবে লাফানো টাটকা মাছ। দেখুন ছবিতে:

আড়ত থেকে কেনা কাতলা মাছ জ্যান্ত রাখতে ছাড়া হচ্ছে পানিতে
আড়ত থেকে কেনা কাতলা মাছ জ্যান্ত রাখতে ছাড়া হচ্ছে পানিতে
গামলাভর্তি জ্যান্ত মাছ
ক্রেতা–বিক্রেতাদের সরগরমে মুখর মাছবাজার
গামলাভর্তি জ্যান্ত রুই মাছ
মাছ বিক্রির জন্য চলছে দরদাম
দামি মাছ ইলিশ
গামলাভর্তি জ্যান্ত চাষের মাছ
নদীর মাছের ক্রেতা বেশি
নদীর টাটকা মাছ
মাছ কাটছেন বিক্রেতারা