বিপুল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হলো কুমারীপূজা। শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে সকাল থেকেই ভক্ত ও অনুসারীদের আগমনে মুখর মন্দির-মণ্ডপ। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা।
তানভীর আহাম্মেদ
কুমারীপূজায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে প্রবেশ করতে পুণ্যার্থীদের দীর্ঘ সারি।
বিজ্ঞাপন
মহাঅষ্টমীতে সকাল থেকেই ভক্ত ও অনুসারীদের আগমনে মুখর মন্দির-মণ্ডপ।
বিজ্ঞাপন
অর্ঘ্য প্রদানের পর কুমারী দেবীর গলায় পরানো হয়েছে পুষ্পমাল্য। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা।
প্রায় ৪০ মিনিট ধরে চলে এই পূজা।
‘কুমারী’ মায়ের পায়ে দেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলি।
রাজধানীর রামকৃষ্ণ মঠে কুমারীপূজা অনুষ্ঠিত হয়।
ঢাকের বাদ্য, শাঁখের ধ্বনিতে পুরো মঠ, মিশন এলাকায় ছিল শারদীয় দুর্গোৎসবের আমেজ। কুমারী মায়ের আরাধনায় মণ্ডপের সামনে ভক্তরা। প্রসাদ নিচ্ছেন ভক্তরা।