শীতের মৌসুম এলেই গাছিরা ব্যস্ত হয়ে পড়েন খেজুরের রস আহরণ আর গুড় তৈরিতে। পুরোপুরি শীত না নামলেও রাজশাহীর গ্রামাঞ্চলে স্বল্প পরিসরে খেজুরের রস সংগ্রহ শুরু হয়েছে। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়। রাজশাহীর বিভিন্ন অঞ্চলের বাজারে ও আড়তে আসতে শুরু করেছে এসব গুড়। পুঠিয়া উপজেলার বানেশ্বরের হাটে আসা খেজুরের রসের গুড় নিয়ে ছবির গল্প—