শরতের নীল-সাদা-সবুজ সৌন্দর্য

শরৎ এলে বদলে যায় প্রকৃতির চিরচেনা রূপ। সবুজ পাহাড়ের কোলে বিস্তীর্ণ ধানখেত, মাঠের পাশে দুলতে থাকা সারি সারি শুভ্র কাশফুল আর নীল আকাশে ভেসে থাকা সাদা মেঘের ভেলা—সব মিলিয়ে ভিন্ন সৌন্দর্যে সেজে ওঠে পুরো প্রকৃতি। পাহাড়, খেত, কাশফুল আর নীল আকাশের এ মেলবন্ধনে সীমান্তবর্তী জনপদে ধরা দেয় শরতের নির্মল রূপ। ছবিগুলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রাম ও কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকা থেকে সম্প্রতি তোলা।

সবুজ পাহাড়ে কোল ঘেঁষে জলাধারের পাশে ফুটে আছে শুভ্র কাশফুল
সবুজ পাহাড়ে কোল ঘেঁষে জলাধারের পাশে ফুটে আছে শুভ্র কাশফুল
পাহাড়ের কোলে সাদা কাশফুল ফুটেছে
পাহাড়, জলাধার, কাশফুল—এ যেন শরতের ভিন্নধর্মী রূপ
জলের পাশে সৌন্দর্য ছড়াচ্ছে কাশফুলেরা
পাহাড়ের কোল ঘেঁষে সবুজ ধানখেত, আকাশে মেঘের ঘনঘটা
শরতের দুপুরে পাহাড়ের পাশে মেঠো পথ ধরে চলেছেন তিনি