আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনশিল্পে পরিবেশ-প্রতিবেশ টিকিয়ে রাখতে এবার জাতিসংঘের বিশেষ সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (ডব্লিউটিও) নতুন উদ্যোগ নিয়েছে। এ বছর পর্যটন দিবসে সবুজ বিনিয়োগকে স্লোগান হিসেবে বেছে নেওয়া হয়েছে। দেশে এবার দিনটির প্রতিপাদ্য ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’। সাগর, নদী, পাহাড় বা বনে ঘেরা দেশের পর্যটন স্থানগুলো। প্রকৃতির মনোরম সব দৃশ্যে আটকে যায় পর্যটকদের চোখ। দেশের বিভিন্ন পর্যটন এলাকার সম্প্রতি তোলা কিছু ছবি নিয়ে আজকের ছবির গল্প।
