খেত থেকে হলুদ সংগ্রহের পর সেদ্ধ করার কাজ শুরু হয়েছে পাহাড়ে। বাতাসে ভাসছে কাঁচা হলুদের গন্ধ। কোথাও সেদ্ধ হচ্ছে হলুদ, কোথাও চলছে রোদে শুকানোর কাজ। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ের চাষিরা। যোগাযোগব্যবস্থা দুর্গম হলেও থেমে নেই পাহাড়ে হলুদের চাষ ও প্রক্রিয়াজাতকরণ। এখানকার অনেক কৃষকের ভরসা এখন হলুদ। সংগ্রহ করা হলুদ বড় পাত্রে সেদ্ধ করার পর রোদে শুকানো হয়। পরে বাজারজাত করা হলে এসব হলুদ পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের মনজয়পাড়া থেকে হলুদ সেদ্ধ ও শুকানোর কাজ নিয়ে এবারের ছবির গল্প: