বাহারি রঙের পূজামণ্ডপ

আর মাত্র এক দিন পর নানা আয়োজনে শুরু হবে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। নতুন নতুন ধারণায় নানা রঙে সাজানো হচ্ছে মণ্ডপগুলো। সঠিক সময়ে কাজ শেষ করতে দিন-রাত নিরলস কাজ করছেন শিল্পী ও শ্রমিকেরা। চট্টগ্রাম নগরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে ছবিগুলো তোলা।

অকাল বোধন থিমে সাজানোর জন্য রং করা হচ্ছে চট্টগ্রাম নগরের টেরি বাজার পূজামণ্ডপ
অকাল বোধন থিমে সাজানোর জন্য রং করা হচ্ছে চট্টগ্রাম নগরের টেরি বাজার পূজামণ্ডপ
ত্রিপুরা নৃত্যের আদলে সাজানো চট্টগ্রাম নগরের সিটি করপোরেশন পূজামণ্ডপ
মণ্ডপ সাজানোর জন্য কলসিতে রং করা হচ্ছে
বাল্যবিবাহের চিত্র দেখানো হয়েছে চট্টগ্রাম নগরের ঘোষালডাঙ্গা পূজামণ্ডপে
চট্টগ্রাম নগরের হাজারী গলি পূজামণ্ডপ দেখছেন লোকজন
দেবী দুর্গার বেশ কয়েকটি মুখোশ দিয়ে সাজানো ঘোষালডাঙ্গা পূজামণ্ডপ
বাঁশ দিয়ে তৈরি হচ্ছে চেরাগী পাহাড় পূজামণ্ডপ
মানবসেবার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে ঘোষালডাঙ্গা পূজামণ্ডপে
ওপরে দেওয়া হয়েছে জুড়ি আকৃতির লাইট
কাঠে রং করছেন এক শিল্পী
প্রস্তুতির মধ্যেই মণ্ডপ দেখতে আসছেন অনেকে
রাজবাড়ির আদলে তৈরি করা নগরের জে এম সেন হল পূজামণ্ডপ