হাওরে হাঁসের ছন্দ

হাওরের বুকে বর্ষা নেমে এলে জল আর আকাশের সীমানা যেন মুছে যায়। দূরের গাছপালা, মেঘে ঢাকা দিগন্ত আর বিস্তীর্ণ জলরাশির মাঝখানে সাদা হাঁসের দল ভেসে চলে আপন ছন্দে। কোনো তাড়া নেই, কোনো গন্তব্যের ব্যস্ততা নেই; আছে শুধু জলের সঙ্গে মিশে থাকার সহজাত আনন্দ। ঢেউয়ের পর ঢেউ পেরিয়ে ছড়িয়ে থাকা সাদা পালকে কখনো মনে হয় ভাসমান মেঘের টুকরা, কখনো জলরঙে আঁকা ছবি। কখনো খাবারের খোঁজে, কখনো শুধু জলের টানে। হাওরপাড়ে এই দৃশ্য শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি গ্রামীণ জীবনের এক চিরন্তন প্রতিচ্ছবি। ছবিগুলো সিলেট সদরের বাউয়ারকান্দি ও চামাউড়াকান্দি হাওর এলাকা থেকে তোলা

মেঘলা দিনে হাওরে নামার আগে রাস্তা পার হচ্ছে হাঁসগুলো
মেঘলা দিনে হাওরে নামার আগে রাস্তা পার হচ্ছে হাঁসগুলো
এবার হাওরের জলে নামার পালা
বিস্তৃত জলরাশিতে ভেসে বেড়াচ্ছে সাদা হাঁসের দল
ঢেউয়ের পর ঢেউ পেরিয়ে খাবারের খোঁজে ব্যস্ত হাঁসের দল
সবুজ ঘাসে ও নতুন পানিতে হাঁসের দল
সাদা হাঁস সামনে। পিছু পিছু যাচ্ছে বাকিরা
হাওরে নামার অপেক্ষায়
হাওরের জলে মুখ ডুবিয়ে খাওয়া