কদিন পরেই শারদীয় দুর্গাপূজা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুরের খরসংঘ কালার বটতলা সার্বজনীন পূজামণ্ডপে এবার তৈরি করা হয়েছে ২০১টি প্রতিমা। পৌরাণিক মহাভারত, রামায়ণ ও ভাগবতের বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে এসব প্রতিমায়। দুর্গাপূজার আগে প্রতিমা তৈরির ব্যস্ততা নিয়ে ছবির গল্প
