দখল ও দূষণে বিপর্যস্ত বুড়িগঙ্গার আদি চ্যানেল

একসময় বুড়িগঙ্গা নদীর প্রাণপ্রবাহের অংশ ছিল এর আদি চ্যানেল। সময়ের সঙ্গে দখল, অবৈধ স্থাপনা, বর্জ্য ফেলা ও দূষণের চাপে সেই চ্যানেল এখন স্বাভাবিক রূপ ও প্রবাহ হারিয়েছে। কোথাও পানি কালচে হয়ে স্থির, কোথাও নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে নানা স্থাপনা। রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকার চিত্র।  

হাজারীবাগ এলাকায় বুড়িগঙ্গার আদি চ্যানেলের তীরে যত্রতত্র ফেলা প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্যের স্তূপ।
হাজারীবাগ এলাকায় বুড়িগঙ্গার আদি চ্যানেলের তীরে যত্রতত্র ফেলা প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্যের স্তূপ।
একটি সেতুর নিচে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য, যা নদীর স্বাভাবিক প্রবাহ পুরোপুরি আটকে দিয়েছে।
প্রবাহহীন কালচে ও দূষিত পানিতে ভেসে থাকা একটি পরিত্যক্ত নৌকা।
আদি চ্যানেলের বিশাল এলাকাজুড়ে জমে থাকা ময়লা ও কচুরিপানার আস্তরণ।
ড্রেন ও সংলগ্ন এলাকা থেকে আসা বর্জ্যে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে ফেনা ও দুর্গন্ধের সৃষ্টি করছে।
নদীর পাড় ঘেঁষে প্লাস্টিক বর্জ্যের ভাগাড়, যা পারিপার্শ্বিক পরিবেশকে মারাত্মক হুমকির মুখে ফেলছে।
বর্জ্য ফেলে নদী ভরাট করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও সংকুচিত হয়ে আসা আদি চ্যানেলের দৃশ্য।