চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিন মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ব্যক্তিদের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হচ্ছে। আশপাশের বিদ্যালয়গুলোতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে গেলেও অনেকেই এখনো ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকা থেকে গত সোমবার ছবিগুলো তোলা।