দোলের রঙে

আজ দোল উৎসব। রঙের উচ্ছ্বাসে সকাল থেকেই মুখর খুলনার শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গণ। আবিরে রঙিন হয়ে উঠেছে চারপাশ, ঢোলের তালে আর হাসি-আনন্দে মাতোয়ারা তরুণ-তরুণীরা। একে অপরকে রং মেখে শুভেচ্ছা জানিয়ে তারা উদ্‌যাপন করছে সম্প্রীতি ও ভালোবাসার এই দিন। বসন্তের মৃদু হাওয়া আর রঙের ছোঁয়ায় মন্দির চত্বর যেন হয়ে উঠেছে মিলনমেলা, ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন দোলের উচ্ছ্বাসে।

আবির মেখে দেওয়া হচ্ছে
আবির মেখে দেওয়া হচ্ছে
ফুঁ দিয়ে আবির ছড়ানো হচ্ছে আর তা ভিডিও করা হচ্ছে
দুই তরুণী নিজেদের আবির দিচ্ছে
কোলে নিয়ে রঙের থালা, দুই হাতে মাখানো আবির
বয়স্ক ব্যক্তিরাও এসেছেন উৎসবে
দোলের রঙে নিজেদের রাঙিয়ে নিচ্ছেন এক নতুন দম্পতি
রাধা-কৃষ্ণের নাচ
হাতে হাতে রং
উৎসবের রঙিন মুহূর্ত ছবি হয়ে থাকছে
গানের সঙ্গে তরুণীদের আনন্দের নাচ