চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ত বিমানবন্দর সড়কের ইপিজেড অংশে চলাচল এখন যেন প্রতিদিনের পরীক্ষা। ছোট–বড় অসংখ্য গর্তে কোথাও জমে আছে বৃষ্টির পানি, কোথাও ময়লা। গর্ত এড়িয়ে চলতে গিয়ে ধীর হয়ে যায় যানবাহনের গতি, তৈরি হয় দীর্ঘ যানজট। ফুটপাতও নিরাপদ নয়। শিশুকে কোলে নিয়ে, মাথায় বোঝা বহন করে কিংবা কর্মস্থলের তাড়ায় মানুষকে পাড়ি দিতে হয় ভাঙাচোরা পথ। নগরের গুরুত্বপূর্ণ এই সড়কের এমন দুর্দশা নিয়েই এই ছবির গল্প।