সবুজে ঢাকা হাওর

শুকনা মৌসুমে শুকিয়ে আসা হাওরে বোরো ধান চাষ করছেন কৃষকেরা। বর্ষায় হাওরের বিস্তৃর্ণ এলাকায় ঢেউখেলানো জলরাশি দেখা যায়। আর এখন দেখা যায় ধানের খেত। যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। সিলেট সদরের জিলকার হাওর ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

সবুজ ধানের খেতে কাজে ব্যস্ত কৃষক
সবুজ ধানের খেতে কাজে ব্যস্ত কৃষক
যত দূর চোখ যায়, সবুজের সমারোহ
হাওরের বুক চিরে বয়ে চলেছে খাল। পাশে ধান খেত
ধানখেতের পাশে কিছু জায়গায় এখনো পানি জমে আছে। সেখানে উড়ছে পাখি
খালের পানি দিয়ে ধানখেতে সেচ দেওয়া হচ্ছে
ধানখেতে কাজ করছেন কৃষক
হাওরের বুকে সবুজ ধানখেত। পাশে জমে আছে পানি
সবুজ ধানখেত পেরিয়ে দূরের খালে চলছে নৌকা
ধানখেতের মাঝে পড়ে আছে নৌকা