পশুপাখির উৎপাত থেকে ফসল বাঁচাতে খেতে কাকতাড়ুয়া রাখেন কৃষকেরা। বাঁশ, বেত ও খড় দিয়ে মানুষের শরীরের আদলে বানানো হয় একেকটি কাকতাড়ুয়া। এরপর পুরোনো পোশাক পরিয়ে নানা ঢঙে সাজিয়ে তা খেতে রাখা হয়। কাকতাড়ুয়ার ছবিগুলো সম্প্রতি সিলেটের বিভিন্ন এলাকা থেকে তোলা।
হাস্যোজ্জ্বল কাকতাড়ুয়া। মাথায় টুপিও আছে। সিলেট সদরের মানসীনগর এলাকায়
বিজ্ঞাপন
সাদামাটা কাকতাড়ুয়া। সিলেট সদরের মানসীনগর এলাকায়
বিজ্ঞাপন
মলিন পোশাকে এই কাকতাড়ুয়া। দক্ষিণ সুরমার জলকরকান্দিতে লাউখেতের মাঝখানে রাখা হয়েছে কাকতাড়ুয়াটি। পরনে ভারী পোশাক, তবে নেই মাথা। সিলেট সদরের বাইশটিলা এলাকায় খেতের মাঝে রাখা আছে কাকতাড়ুয়াটি। সিলেট সদরের বাইশটিলা এলাকায় কাকতাড়ুয়ার মাথায় ফিঙে পাখি। সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় প্লাস্টিক দিয়ে সাজানো কাকতাড়ুয়া। সিলেট সদরের নীলগাঁও এলাকায় ধানখেতে হেলে পড়েছে কাকতাড়ুয়া। সিলেটের দক্ষিণ সুরমার রশীদপুর এলাকায়