বর্ষা তিস্তাকে শুধু ভরিয়ে তোলে না, বদলে দেয় চরবাসীর জীবনযাত্রার ছন্দও। কোথাও আমনের চারা রোপণ, কোথাও মাছ ধরার প্রস্তুতি, আবার কোথাও নৌকায় নদী পেরিয়ে জীবিকার পথে যাত্রা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী এলাকার তিস্তার চরের এমনই কিছু মুহূর্ত ধরা পড়েছে এই ছবিগুলোয়।