শরতের সাদা মেঘ যেন নেমে এসেছে সাগরতীরে। সবুজ ঘাসের ফাঁকেফাঁকে ফুটে থাকা কাশফুলে হালিশহর আনন্দবাজারজুড়ে তৈরি হয়েছে শুভ্রতার মেলা। নীল আকাশের নিচে দূরে সাগর,তার বুকে ধীরে চলছে পণ্যবাহীজাহাজ। ছুটির দিনে সেই সৌন্দর্য দেখতে ভিড় করছেন মানুষ।কেউ কাশবনে ছবি তুলছেন, কেউ আবার মেতে উঠেছেন খেলায়।