মহানন্দার নুড়িপাথরে জীবিকা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তঘেঁষা মহানন্দা নদী। নদীটি ভারতের পাহাড় থেকে নুড়িপাথর আর সিলিকা বালু বয়ে নিয়ে আসে বাংলাদেশের অংশে। এই নুড়িপাথর আর বালু তুলে জীবিকা নির্বাহ করেন হাজারো স্থানীয় মানুষ। প্রতিদিন ভোর থেকে চলে এই কর্মযজ্ঞ। হেমন্তের এই দিনে সেখান থেকে মাথা তুললে চোখে ধরা দেয় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া।

পানির ওপর পাথর রাখতে প্রয়োজন হয় বিশেষ ধরনের এই টিউব
পানির ওপর পাথর রাখতে প্রয়োজন হয় বিশেষ ধরনের এই টিউব
নদীতে নামার আগে ঠিকঠাক করা হচ্ছে টিউব। দূরে দেখা যাচ্ছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া।
লম্বা বাঁশের মাথায় কোদাল বা কোদাল–জাতীয় বস্তু লাগিয়ে পানির ভেতর থেকে টেনে আনা হয় পাথর। কোথাও কোথাও একে ঝাঁকি কোদালও বলে
নদীর মাঝখানে এখন হাঁটুপানি। সেখানে পাথর তুলছেন একদল শ্রমিক।
নদীপাড়ে স্তূপ করে রাখা হচ্ছে সিলিকা বালু।
টিউবে ভাসিয়ে কূলে আনা হচ্ছে নুড়িপাথর।
চালুনিতে ছেঁকে আলাদা করে রাখা হচ্ছে পাথর।
নদীপাড়ে নুড়িপাথরের স্তূপ।
ট্রাকে তোলা হচ্ছে সিলিকা বালু।
দিনভর চলে এমন কর্মযজ্ঞ। এই পেশার সঙ্গে যুক্ত একটি বড় জনগোষ্ঠী
পরবর্তী দিনের জন্য ঠিকঠাক করে রাখা হচ্ছে টিউব