বৃষ্টিতে ভাসছে ধানমন্ডি লেক, ডুবেছে রবীন্দ্রসরোবর

টানা বর্ষণে ভাসছে এখন ঢাকার ধানমন্ডি লেক। এই জলাশয়ের পানি উপচে তলিয়ে গেছে লেকপাড়ের উন্মুক্ত বিনোদনকেন্দ্র রবীন্দ্রসরোবর। লেকপাড়ের হাঁটার পথ, বিশ্রামাগার, বসার স্থানও এখন পানির নিচে। বর্ষায় লেকের ভিন্ন এই রূপ দুর্ভোগ যেমন তৈরি করেছে, তা আবার অনেকের আনন্দের উপলক্ষও হচ্ছে।

টানা বর্ষণে তলিয়ে যাওয়া ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে বসে বৃষ্টিভেজার আনন্দে এক নারী ও এক শিশু
টানা বর্ষণে তলিয়ে যাওয়া ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে বসে বৃষ্টিভেজার আনন্দে এক নারী ও এক শিশু
তলিয়ে যাওয়া রবীন্দ্রসরোবরে হাঁটুপানিতে নেমে ছবি তুলছেন কয়েকজন তরুণ
লেকে পানি বেড়ে যাওয়ায় তলিয়েছে পাড়ের এই রেস্তোরাঁ
লেকে চলাচলের নৌকাগুলো এখনো ভাসছে, তবে কোনো দর্শনার্থী নেই
লেকপাড়ের একটি ময়লার ঝুড়ির বড় অংশ এখন পানির নিচে
পানিতে ডুবে গেছে ধানমন্ডি লেকপাড়ের একটি খাবারের দোকান
অতিরিক্ত বৃষ্টিতে মাটি নরম হয়ে উপড়ে পড়েছে লেকপাড়ের একটি গাছ
লেকের এই বিশ্রামাগারে এখন যেতে হবে সাঁতরে
ধানমন্ডি লেকপাড়ে ছাতা মাথায় হাঁটুপানি ভেঙে যাচ্ছেন একজন
বৃষ্টিতে ভিজে, পানিতে ডুবে বর্ষায় ভিন্নরূপ নিয়েছে ধানমন্ডি লেক এলাকা
বৃষ্টি থেকে বাঁচতে ধানমন্ডি লেকপাড়ে একটি স্থাপনার নিচে জড়ো হয়েছে কয়েকটি কুকুর
প্রবল বর্ষণের মধ্যে ধানমন্ডি লেকপাড়ে খেলায় মেতে উঠেছেন একদল তরুণ
টানা বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে ধানমন্ডি লেকের হাঁটার পথ ও আশপাশের এলাকা
তলিয়ে যাওয়া রবীন্দ্রসরোবরের প্রাঙ্গণে বৃষ্টির মধ্যেই খেলায় মেতে উঠেছে একদল শিক্ষার্থী