৫ আগস্ট ২০২৪: ছবিতে গণ–অভ্যুত্থানের দিন

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী দিন। ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পাল্টে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। রাজধানী ঢাকা থেকে জেলা, শহর, মহাসড়ক থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস—সবখানে নেমে আসে মানুষের ঢল। জাতীয় পতাকা হাতে বিজয় মিছিল, স্লোগান, উল্লাস আর গণভবন অভিমুখে জনস্রোত—দিনটি হয়ে ওঠে গণজাগরণের এক বিরল দৃশ্যপট। সেই ঐতিহাসিক দিনের আন্দোলন, বিজয়োল্লাস ও মানুষের আবেগঘন মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেছিলেন প্রথম আলোর আলোকচিত্রীরা। ছবিতে ফিরে দেখা যাক বাংলাদেশের ইতিহাসের সেই স্মরণীয় দিন।

শেখ হাসিনা সরকারের পতনের পর গণভবন অভিমুখে লাখো মানুষের যাত্রা। রাজধানীর খিলক্ষেতে
ছবি: দীপু মালাকার
বিজয়ের আনন্দমিছিলে যোগ দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। দুপুরে শাহবাগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে
হাতে জাতীয় পতাকা নিয়ে গণভবন অভিমুখে মানুষের ঢল
সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও
শেখ হাসিনার পদত্যাগের খবরে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন অভিমুখে লাখো মানুষ। রাজধানীর বিজয় সরণিতে
উচ্ছ্বসিত মানুষ তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান নেয়
পুরো গণভবন এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য
শিক্ষার্থীদের আনন্দ–উল্লাসের সঙ্গে যোগ দিতে এসেছেন হাজারো মানুষ। ঢাকা-বরিশাল মহাসড়ক, নথুল্লাবাদ, বরিশাল
সেনাসদস্যদের সঙ্গে ছাত্র–জনতার শুভেচ্ছা বিনিময়। শিববাড়ী মোড়, খুলনা
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবর শুনে উল্লাসে মেতে ওঠেন সাধারণ মানুষ। এ সময় তাঁরা পতাকা উড়িয়ে স্লোগান দিতে থাকেন। নিউমার্কেট, চট্টগ্রাম
শেখ হাসিনার দেশত্যাগের খবরে উচ্ছ্বসিত দুই আন্দোলনকারী। খুলনার শিববাড়ী মোড়ে
সরকার পতনের খবর শোনার পর একে একে রাস্তায় নেমে আসে জনতা। ট্রাফিক মোড়, পাবনা
সরকারের পতনের পর লাখো মানুষ জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়। তাঁদের কারও কারও হাতে ছিল লাল–সবুজ জাতীয় পতাকা