এই হাটে মুরগির জোড়া ১০ হাজার টাকা পর্যন্ত

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড়ে সপ্তাহে প্রতি সোম ও বৃহস্পতিবার বসে পাখির হাট। বিকেল থেকে কয়েক ঘণ্টার জন্য রাস্তার পাশে ও আশপাশের এলাকায় বসে অস্থায়ী এসব দোকান। বিভিন্ন প্রজাতির কবুতর, শৌখিন পাখি, দেশি-বিদেশি পাখি, হাঁস-মুরগি ও পাখি পালনের নানা উপকরণ পাওয়া যায় এই হাটে। হাটটির বড় একটি অংশজুড়ে রয়েছে বিভিন্ন জাতের মোরগ-মুরগির কেনাবেচা। হেজা, বাহমা, হোয়াই, জাপানিজ বেনডাম, মডার্ন গেমসহ বিভিন্ন জাতের মোরগ-মুরগি পাওয়া যায় এখানে। বাসায় পালনের পাশাপাশি মোরগের লড়াইয়ের প্রতিযোগিতার জন্যও এসব মোরগ কেনেন অনেকে। জাতভেদে প্রতিটি মোরগের দাম ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়। ছবিগুলো ২৮ সেপ্টেম্বর তোলা

মুখোমুখি দুই মোরগ ২. লড়াইয়ের জন্য প্রস্তুত দেশি ফাইটার দুটি। জোড়া
মুখোমুখি দুই মোরগ ২. লড়াইয়ের জন্য প্রস্তুত দেশি ফাইটার দুটি। জোড়া
থেকে ৪ হাজার টাকা।
লাল ঝুঁটি ও বর্ণিল পালকে নজর কাড়ছে একটি মোরগ
মোরগের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য পরীক্ষা করছেন এক ক্রেতা
পার্বত্য অঞ্চলের ‘হেজা’ জাতের মুরগি। এই মুরগির জোড়া বিক্রি হয় সাত হাজার টাকায়।
লালচে সোনালি পালকে হেজা জাতের মুরগি
কেনার আগে পরীক্ষা করছেন এক ক্রেতা
বিক্রির জন্য রাখা মডার্ন গেম প্রজাতির মোরগ। জোড়া ৪ থেকে ৬ হাজার
হাটে পাশাপাশি রাখা হোয়াই জাপানিজ বেনডাম প্রজাতির দুই মোরগ। এই মুরগের জোড়া ৫ থেকে ৭ হাজার
দেওয়ানহাটে বিক্রি হয় মুরগির বাচ্চাও