প্রার্থনা আর পুষ্পাঞ্জলিতে মহাসপ্তমী

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে মুখর রাজধানীর শ্রীশ্রী রমনা কালীমন্দির প্রাঙ্গণ। আজ শনিবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে অনুষ্ঠিত হয় নানা ধর্মীয় আচার। দেবীর চরণে অঞ্জলি নিবেদন, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবের আমেজে দেবীর আরাধনায় মগ্ন নানা বয়সী ভক্ত।

মহাসপ্তমীর সকালে শ্রীশ্রী রমনা কালীমন্দিরে পূজার প্রস্তুতি নিচ্ছেন পুরোহিত
মহাসপ্তমীর সকালে শ্রীশ্রী রমনা কালীমন্দিরে পূজার প্রস্তুতি নিচ্ছেন পুরোহিত
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে মহাসপ্তমীর পূজা
মণ্ডপে উপস্থিত হয়ে ভক্তিভরে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন ভক্তরা
দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা
করজোড়ে ভক্তিভরে দেবীর কাছে প্রার্থনা করছেন ভক্তরা
পুষ্পাঞ্জলি নিবেদন শেষে দেবীর আরাধনায় মগ্ন ভক্তরা
ধূপের ধোঁয়া আর মন্ত্রোচ্চারণে চলছে দেবী আরাধনা। দেবী দুর্গার বেদির সামনে আরতি করছেন পুরোহিত
আরতি শেষে মঙ্গলপ্রদীপের শিখা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন ভক্তরা
মহাসপ্তমীর পূজাকে কেন্দ্র করে রমনা কালীমন্দির প্রাঙ্গণে ভক্তদের আনন্দ-উচ্ছ্বাস