পাহাড়ের এক কোণে বনমুরগির জীবন

রাঙামাটি শহর থেকে দূরে লুম্বিনীর মাউন্টেন ভ্যালির প্রকৃতিতে আপন ছন্দে বেঁচে আছে এক বনমুরগির পরিবার। বৃষ্টিভেজা পাতার আড়াল আর শুকনা ডালপালার স্তূপে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তারা। পাহাড়ের নির্জনতায় মানুষের কোলাহল থেকে দূরে তাদের এই নীরব জীবনযাত্রা ধরা পড়েছে ক্যামেরায়

ঘাড় উঁচিয়ে দূরের কিছু একটা সতর্ক চোখে দেখছে মা মুরগিটি
ঘাড় উঁচিয়ে দূরের কিছু একটা সতর্ক চোখে দেখছে মা মুরগিটি
ভেজা ঘাসে ঠোঁট গুঁজে খাবার খুঁজছে রঙিন বনমোরগটি
পেছনে ছানাদের সারি, সামনে সতর্ক মা মুরগি পথ দেখিয়ে এগিয়ে চলছে
শুকনা পাতা ও কাঠির স্তূপের মধ্যে সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে বনমুরগিটি
কনা ডালপালার আড়ালে জোড়ায় জোড়ায় খাবার খুঁজছে বনমুরগি
ঝোপের ফাঁকে মাথা গুঁজে নিঃশব্দে খাবার খুঁজছে বনমুরগিটি
ছায়ার মতো হেঁটে যাচ্ছে সঙ্গিনী, সতর্ক চোখে ঘাড় উঁচিয়ে চারপাশ দেখছে বনমোরগ