খুলনা সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা। ফলদ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারীসহ বিভিন্ন গাছ নিয়ে সাজানো হয়েছে ৬২টি স্টল। প্রতিদিন মেলায় ভিড় করছেন নানা শ্রেণি-পেশা-বয়সের মানুষ। মেলায় কেউ খুঁজছেন পছন্দের গাছ বা চারা, কেউ নতুন প্রজাতির গাছের সঙ্গে পরিচিত হচ্ছেন। এই বৃক্ষমেলার কিছু মুহূর্ত নিয়ে আজকের ছবির গল্প।
