আমার দেশ, আমার বন—পরিচ্ছন্ন রাখি সুন্দরবন

সুন্দরবন শুধু বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। সুন্দরবনকে পরিচ্ছন্ন রাখতে এবার পর্যটনকেন্দ্রগুলোয় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ‘আমার দেশ, আমার বন—পরিচ্ছন্ন রাখি সুন্দরবন’ স্লোগান সামনে রেখে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের উদ্যোগে কটকা ও জামতলা পর্যটনকেন্দ্রে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অপচনশীল বর্জ্য সংগ্রহ করে ফিরিয়ে আনা হয়।

সুন্দরবনের কটকা পর্যটনকেন্দ্রের সৈকতে পড়ে থাকা প্লাস্টিকের সামগ্রী, কাচের বোতলসহ বিভিন্ন ধরনের অপচনশীল বর্জ্য সংগ্রহ করছেন পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা
সুন্দরবনের কটকা পর্যটনকেন্দ্রের সৈকতে পড়ে থাকা প্লাস্টিকের সামগ্রী, কাচের বোতলসহ বিভিন্ন ধরনের অপচনশীল বর্জ্য সংগ্রহ করছেন পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা
কটকা পর্যটনকেন্দ্রের সৈকত থেকে সংগ্রহ করা অপচনশীল বর্জ্য নিয়ে ফিরছেন অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা
কটকা পর্যটনকেন্দ্রে বর্জ্য সংগ্রহের সময় মাছ ধরার বিষের বোতলের মতো দেখতে একটি বোতল পাওয়া যায়। এ ধরনের বোতল সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য ঝুঁকিপূর্ণ
সুন্দরবনের কটকা পর্যটনকেন্দ্রের সৈকতে পড়ে থাকা বর্জ্য সংগ্রহ করে এক জায়গায় নেওয়া হচ্ছে
কটকা থেকে জামতলা পর্যটনকেন্দ্রের সি বিচে যাওয়ার পথে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পরিচ্ছন্ন রাখতে চলছে বর্জ্য অপসারণের কাজ
জামতলা সি বিচের কাছেই নির্বিঘ্নে বিচরণ করছে হরিণের দল। সুন্দরবনের জীববৈচিত্র্যের অন্যতম আকর্ষণ এই হরিণ
জামতলা সি বিচে পড়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য সংগ্রহ করছেন পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা
গোধূলির আলোয় জামতলা সি বিচ। দিনভর অভিযান শেষে সংগ্রহ করা অপচনশীল বর্জ্য নিয়ে ফিরছেন পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা
তিন দিনব্যাপী পরিষ্কার অভিযানে অংশগ্রহণকারীরা