চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজারে কলার আড়তে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। প্রতিদিন ছয় থেকে সাত ট্রাক কলা দেশের বিভিন্ন জায়গা থেকে এ বাজারে আসে। শ্রমিকেরা ট্রাক থেকে কলা নামান। আড়তে নিয়ে রাখেন। সেখানে বিক্রি হওয়ার পর সেসব কলা আবার নানা যানবাহনে করে বিভিন্ন জায়গায় নেওয়া হয়। কলা নিয়ে শ্রমিকদের এ ব্যস্ততার ছবিগুলো সম্প্রতি তোলা।