কচুর লতি চাষ

কুমিল্লার বরুড়া উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হয় কচুর লতি। এই লতি দেশের সীমানা ছাড়িয়ে যাচ্ছে বিশ্বের ২৫টি দেশে। বরুড়া উপজেলায় কচুর লতির চাষ হয় কীটনাশকের ব্যবহার ছাড়াই। বৈজ্ঞানিক পদ্ধতিতে পোকা দমন করা হয়। এ ছাড়া এখানকার মাটি উঁচু ও উর্বর হওয়ায় লতির উৎপাদন ভালো হয়। উপজেলার বিভিন্ন গ্রামে কচুর লতি চাষ নিয়ে ছবির গল্প।

বিস্তৃত মাঠজুড়ে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে কচুর লতি।
বিস্তৃত মাঠজুড়ে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে কচুর লতি।
কচুর লতির জমিতে সার দিচ্ছেন কৃষক।
গোড়া থেকে লতি বের হচ্ছে।
খেত থেকে তোলা কচুর লতি ভ্যানে তুলছেন কৃষক।
বিক্রির জন্য ভ্যানে করে বাজারে নেওয়া হচ্ছে কচুর লতি।
মাথায় করে কচুর লতি বাজারে নিয়ে যাচ্ছেন কৃষক।
বাজারে তোলা হয়েছে কচুর লতি।
কৃষকের কাছ থেকে কচুর লতি কিনে স্তূপ করছেন পাইকারেরা।