বোরোর বীজতলায় ব্যস্ততা

বোরো ধানের চারা রোপণের মৌসুম চলছে। বীজতলা থেকে চারা তুলে আঁটি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে জমিতে। এ কাজে ব্যস্ত সময় পার করছেন দিনমজুর কৃষিশ্রমিকেরা। ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন এলাকা থেকে এই শ্রমিকদের নিয়ে আসা হয় চুক্তিভিত্তিক কাজের জন্য। পাবনা সদরের টেবুনিয়া কৃষি খামার এলাকার বীজতলায় কৃষিশ্রমিকদের ব্যস্ততা নিয়ে এই ছবির গল্প।

বীজতলায় সারি সারি ধানের চারা।
বীজতলায় সারি সারি ধানের চারা।
কুয়াশা থেকে বাঁচাতে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে চারা।
সময় বুঝে পলিথিন সরিয়ে দেন কৃষকেরা।
সকালে তীব্র শীতের মধ্যে কাজে নেমেছেন কৃষিশ্রমিকেরা।
কুয়াশা জমে আছে ধানের চারায়।
হাত দিয়ে আলতো টানে তুলতে হয় এসব চারা।
পানিতে ধোয়া হচ্ছে চারার গোড়ার মাটি।
ধোয়া শেষে খড় দিয়ে বাঁধা হয় আঁটি।
পরিবহনের জন্য আঁটিগুলো একত্রে বাঁধা হচ্ছে।
জমিতে রোপণের জন্য ভ্যানে করে চারা নিয়ে যাওয়া হচ্ছে।