সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামে শীতকালীন সবজি চাষ করেন কৃষকেরা। এ তালিকায় আছে লাউ। লাউ চাষ এখন অনেক কৃষকের আয়ের একটি ভালো উৎস। সিলেট সদরের চাতল এলাকায় মাচা পদ্ধতিতে লাউ চাষ করেছেন কৃষকেরা। মাচা পদ্ধতিতে লাউ চাষ নিয়ে ছবির গল্প।
আনিস মাহমুদ সিলেট
মাচা পদ্ধতিতে চাষ করা লাউয়ের কড়ায় পড়েছে সূর্যের আলো।
বিজ্ঞাপন
মাচায় ঝুলছে ছোট-বড় লাউ।
বিজ্ঞাপন
পুরোনো, শুকিয়ে যাওয়া লাউপাতা ছিঁড়ছেন কৃষক ফয়জুল হক।চাতল গ্রামে মাচা পদ্ধতিতে লাউ চাষ চোখে পড়ছে বেশি।লম্বা আকৃতির এই লাউ স্থানীয়ভাবে ‘বাঁশ লাউ’ নামে পরিচিত। লাউখেতে কাজ করার একপর্যায়ে জিরিয়ে নিচ্ছেন কৃষকেরা। বীজ তৈরির জন্য এই লাউ রাখা হয়েছে। খেত থেকে লাউ সংগ্রহ করে এক জায়গায় রাখছেন কৃষক। এসব লাউ বিক্রি হবে সিলেট সদরের টুকের বাজারে।