সবুজের সান্নিধ্য পেতে আলুটিলায়

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ির অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র আলুটিলা। স্থানীয় পর্যটনের একটি আকর্ষণীয় স্থান। পাহাড়ি পরিবেশের সান্নিধ্য পেতে দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের এমন উপস্থিতিতে প্রতিদিন বিকেলে মুখর হয়ে ওঠে আলুটিলা পর্যটনকেন্দ্র।

পাহাড়ের সবুজ মনোরম দৃশ্য উপভোগ করছেন এক পর্যটক
পাহাড়ের সবুজ মনোরম দৃশ্য উপভোগ করছেন এক পর্যটক
পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতেও অনেকে বেছে নেন এই স্থান।
ঝুলন্ত সেতুতে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন বিভিন্ন বয়সী পর্যটক
হলুদ ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন পর্যটকেরা
পরিবারের সবাই মিলে ঘুরতে এসেছেন
বিশেষ করে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকদের সমাগম বেশি দেখা যায়।
পর্যটনকেন্দ্রের দোকানগুলো থেকে কেনাকাটা সারছেন দর্শনার্থীরা
বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীর উপস্থিতি
সবুজের মাঝের সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা
পরিবারের সদস্যদের ছবি তুলছেন এক নারী
পাহাড়ের পটভূমিতে একসঙ্গে ছবি তুলে ভ্রমণের মুহূর্ত স্মরণীয় করে রাখছেন চার বন্ধু