ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক পার

সড়ক নিরাপত্তা আইন, বাসস্ট্যান্ড, পদচারী-সেতু—সবই আছে; নেই শুধু সচেতনতা। অন্যান্য সড়কের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারাপারের জন্য পদচারী-সেতু থাকলেও অনেকেই ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক পার হন। সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল, চিটাগং রোড ও কাঁচপুর ব্রিজ এলাকা সড়ক পারাপারের কিছু মুহূর্ত ছবিতে:

মহাসড়কের মাঝখানে বাস থেকে নেমে মালামালসহ যাত্রী ও হকারেরা বিভাজক টপকে পার হচ্ছেন
মহাসড়কের মাঝখানে বাস থেকে নেমে মালামালসহ যাত্রী ও হকারেরা বিভাজক টপকে পার হচ্ছেন
সড়ক বিভাজকের গ্রিল ভেঙে রাখা হয়েছে। সেই ফাঁকা দিয়ে বিভাজক টপকে যাচ্ছেন এক প্রবীণ
উঁচু সড়ক বিভাজক পার হচ্ছেন এক নারী। তাঁকে নির্দেশনা দিচ্ছেন অন্যজন
দ্রুতগতির গাড়ি চলাচলের মাঝ দিয়ে সড়ক বিভাজক পারাপার
এভাবে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক পার হচ্ছেন একজন
টপকে সড়ক বিভাজক পার হওয়ায় এগিয়ে হকারেরা
সব বয়সী মানুষ আছেন এই নিয়ম ভাঙার প্রতিযোগিতায়
প্রথমে ব্যাগ সড়ক বিভাজকের ওপর রেখে তারপর পারাপার