কর্ণফুলী নদীতে গাঙচিল

শীতের মিষ্টি রোদের মধ্যে খাদ্যের সন্ধানে কর্ণফুলী নদীতে ওড়াউড়ি করছে একঝাঁক গাঙচিল। বছরের প্রায় সময় এদের দেখা গেলেও শীতে নদীর পানি কম থাকায় তীরবর্তী স্থানে বেশি দেখা যায় এদের। কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত বিভিন্ন খালের মুখে ভাটার সময় খাবারের সন্ধানে একা ও দলবদ্ধভাবে উড়তে দেখা যায় এদের। পুরো শরীর ধবধবে সাদা মনে হলেও পাখার কিছু অংশ আর ঠোঁট কুচকুচে কালো হয়। কর্ণফুলী নদীর বেশ কিছু এলাকা এখন গাঙচিলের ডাকাডাকি ও ডানা ঝাপটানোর শব্দে মুখর। নৌকা বা মানুষ খুব কাছাকাছি এলে এরা উড়াল দিয়ে চলে যায় অন্য স্থানে। কর্ণফুলী নদীর ফিশারিঘাট এলাকায়।

খাবারের সন্ধানে উড়ে বেড়াচ্ছে কয়েকটি গাঙচিল
খাবারের সন্ধানে উড়ে বেড়াচ্ছে কয়েকটি গাঙচিল
খুঁজে পাওয়া গেছে খাবার
পানিতে থাকা চিলটির পেছন নিয়েছে কয়েকটি ছিল
পানিতে তীক্ষ্ণ দৃষ্টি চিলটির
মুখে খাবার থাকা একটি চিলের থেকে খাবার নেওয়া চেষ্টা অন্য চিলদের
খালের মুখে একা খাবার সংগ্রহ করছে একটি চিল
একসঙ্গে উড়ে বেড়াচ্ছে তিনটি গাঙচিল
ময়লা পানি থেকে খাবার তুলছে একটি চিল
চিলের সঙ্গে খাবার খুঁজতে যোগ দিয়েছে সাদা বক
নৌকা দেখলে উড়াল দেয় গাঙচিলের ঝাঁক