ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার

রাজধানীর ব্যস্ত সড়ক ফার্মগেট, কারওয়ান বাজার থেকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দীর্ঘদিন ধরে মেট্রোরেলের কাজ চলছে। এ কারণে রাস্তা পারাপারে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রায় সময় পথচারীরা এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন।

রেলিং পেরিয়ে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছেন এই ব্যক্তি।
রেলিং পেরিয়ে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছেন এই ব্যক্তি।
ফার্মগেট থেকে সজোরে আসা গাড়ি এড়িয়ে চলছে রাস্তা পারাপার।
সাধারণ মানুষকে এভাবে এপার-ওপার হতে হয় দিনে কয়েকবার।
নারী-শিশুসহ সবাইকে এভাবেই রাস্তা পার হতে হয়।
আলোছায়া মারিয়ে রাস্তা পার হচ্ছেন তাঁরা।
গাড়ি চলাচলের কারণে অনেকক্ষণ অপেক্ষা করে রাস্তা পার হতে হয়।
তরুণেরা বেশি ঝুঁকি নিয়ে রাস্তা পার হন।
পিলারের পাশ দিয়েই নিজেকে রক্ষা করে রাস্তা পার হন অনেকেই।
জেব্রা ক্রসিং থাকলেও সবাই দৌড় দিয়েই রাস্তা পার হয়।