দেশে উৎপাদিত পেঁয়াজের বেশির ভাগই পাবনা জেলার। বছরে দুই দফায় এই পেঁয়াজ চাষ করা হয়। আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ বাজারে যখন শেষ পর্যায়ে, তখন উঠতে শুরু করে চারা বা হালি পেঁয়াজ। মাঠ থেকে হাটে পেঁয়াজের বিভিন্ন ছবি নিয়ে আজকের ছবির গল্প। পাবনার সিংহভাগ পেঁয়াজ উৎপাদনকারী এলাকা সুজানগর উপজেলা থেকে তোলা ছবি।
